করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া বিআরবি গ্রুপের ড্রাইভার সিরাজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি মারা যান। তার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়।
মৃত সিরাজের পরিবারের অনেকেই করোনা আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, কুষ্টিয়া শহরের অলিতে গলিতে এখন করোনার রোগী।
কুষ্টিয়ায় বুধবার (১৫ জুলাই) পযর্ন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১ জন। মারা গেছেন ২০ জন। তার মধ্যে বিআরবি’র কর্মকর্তা কর্মচারী মারা গেছেন ৪ জন। বিটিসি, বিআরবিসহ উৎপাদনশীল সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে।
বার্তা বাজার / ডি.এস