চেহারা পরিবর্তন করতে চেয়েছিলেন সাহেদ!

রিজেন্ট হাসপাতাল কাণ্ডে আলোচিত মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে র‌্যাব। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে তাঁকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি নিজের চেহারার পরিবর্তন করতে চেয়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, চেহারা পরিবর্তনের জন্য সাহেদ চুলে রঙ করেছিলেন, কেটে ফেলেছিলেন গোঁফ। এমনকি সাহেদের মাথা ন্যাড়া করার পরিকল্পনাও ছিল বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, ক্ষণে ক্ষণে নিজের অবস্থান পরিবর্তন করেছে সাহেদ। কালো বোরকা পরে নৌকা দিয়ে নদী পার হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি।র‌্যাবের টিম পৌছানোর পর নৌকার মাঝি সাঁতরে পালিয়ে যায়। তবে মোটা হওয়ার কারণে দৌড়ে কিংবা সাঁতরে পালাতে পারেননি প্রতারক সাহেদ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলো। বিশেষ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর