পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের জেলা পাঞ্জগুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে হামলা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত আটজন সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ও পাঁচজন।
দেশটির সামরিক সূত্রে এ খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরে গিচাক এলাকায় তিনটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে সামরিক বাহিনী। এখনও কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে বেলুচের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।
বার্তাবাজার/এমকে