কুষ্টিয়ায় আরও ৩২ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৭৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩২ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। আক্রান্ত ৩২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৪, কুমারখালী উপজেলার ৩, দৌলতপুর উপজেলার ৫।

এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১০৫১ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৭৬৬ জন পুরুষ ও ২৮৫ জন নারী।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৫৬১ জন। মারা গেছেন ২০ জন। যার মধ্যে ১৬ জন পুরুষ ৪ জন মহিলা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর