মোটা হওয়ায় দৌঁড়ে পালাতে পারেনি সাহেদ

রিজেন্ট হাসপাতাল কাণ্ডে আলোচিত মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, চেহারা পরিবর্তনের জন্য সাহেদ চুলে রঙ করেছিলেন, কেটে ফেলেছিলেন গোঁফ। এছাড়া ক্ষণে ক্ষণে অবস্থানও পরিবর্তন করেছেন তিনি।

নৌকা দিয়ে নদী পার হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল সাহেদ। র‍্যাবের বিশেষ টিম পৌঁছানোর পর পালানোরও চেষ্টা করেন। র‍্যাবের টিম দেখে নৌকার মাঝি সাঁতরে পালিয়ে যান। কিন্তু মোটা হওয়ায় আর দৌড়ে কিংবা সাঁতরে পালাতে পারেননি প্রতারক সাহেদ। এ সময় তার পরনে ছিল কালো রঙের বোরকা।

আটকের পর দেখা গেছে, সাহেদের শরীরের বিভিন্ন জায়গায় কাদা লেগে আছে, কোমরে বাঁধা ছিল একটি পিস্তল।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে জানান, মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেও একবার একই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছিলো। বিশেষ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর