স্বাস্থ্যবিধি না মেনে ফ্লাইট পরিচালনা করায় বাংলাদেশের রাষ্ট্রীয় আকাশযান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাড়ে ৪ লাখ রিয়াাল বা ১ কোটি ৭৩ হাজার টাকা জরিমানা করেছে সৌদি আরব। এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান।
জানা যায়, স্বাস্থ্য বিধি না মানার সাথে জড়িতদের শনাক্ত করতে যে কমিটি গঠন করা হয়েছে তাদেরকে আগামী ৩০ জুলাইয়ের মাঝে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কমিটি গঠনের।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে। সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাছুদুল হাছানকে। সদস্য হিসাবে আছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপ-ব্যবস্থাপক (অর্থ) প্রণব কুমার বড়ুয়াকে।
১১ জুলাই দেয়া এক আদেশে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যে কোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে কো অপ্ট করতে পারবেন। তবে সৌদি আরবে কোন দিন স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে তা আদেশে উল্লেখ্য করা হয়নি।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তার মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনও উত্তর পাওয়া যায়নি।
বার্তাবাজার/এসজে