বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে আবারও নৌকার জয়

আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত বগুড়া ১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদারা মান্নান শিল্পী নৌকাপ্রতীকে ১ লক্ষ ৪৫ হাজার ৯ শ ৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ট্রাক মার্কা পেয়েছেন ১ হাজার ২ শ ১২ ভোট।

এই আসনের উপ নির্বাচনে এমপি পদে এবার ৬ জন প্রার্থী লড়াই করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সায়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মো. রনি (বাঘ), খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) ও সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

অন্যদিকে দলের নির্দেশে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর