রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং রুজুকৃত মামলার ২ নং আসামী মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (মঙ্গলবার) বিকালে তাকে আটক করা হয়।
তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
উল্লেখ্য, ভুয়া করোনার সনদ দেয়া ছাড়াও নানা ধরণের প্রতারণার অভিযোগে ৬ জুলাই র্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। পরদিন উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে সাহেদ করিমকে এক নম্বর আসামি করে মামলা করে। সাহেদ এখনো পলাতক বলে জানিয়েছে র্যাব
এদিকে রিমান্ডে থাকা আট আসামির সাতজনকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে