পাবনায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

পাবনার ভাড়ারায় ১৫ রাউন্ড গুলি ও ৩টি অগ্নেয়াস্ত্রসহ দু্ইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ভাড়ারা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জের আভিযানিক দল তাদের গ্রেফতার করে। এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী শটগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেলে এক প্র্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সদর থানার ভাড়ারা গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সদর উপজেলার দ্বীপচর গ্রামের মৃত রফিজ উদ্দিন প্রামানিকের ছেলে মো. সিদ্দিক এবং ভাড়ারা গ্রামের মৃত আলেম খাঁর ছেলে মো. নূর আলী খাঁ।

এ সময় তাদের নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ৩ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর