বহুল আলোচিত জেকেজি হেলথ কেয়ারের সাড়ে ৩ হাজার পিস পিপিই উদ্ধার করা হয়েছে রাজধানীর তিতুমীর কলেজ থেকে। আজ (মঙ্গলবার) সেখান থেকে উদ্ধার করে জেকেজির সব মালামাল নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরে।
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই রাজধানীর মহাখালী এলাকায় তিতুমীর সরকারী কলেজে করোনা টেস্টের জন্য বুথ ও ক্যাম্প স্থাপন করে জেকেজি হেলথ কেয়ার কর্তৃপক্ষ। গত ২৩ জুন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর সকল মেডিকেল সামগ্রী ফেলে রেখে পালিয়ে যান তাদের কর্মীরা।
উল্লেখ্য, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুন গ্রেপ্তার হন আরিফুল হক চৌধুরী। এরপর থেকেই আলাচনায় ছিলেন তার স্ত্রী ডা. সাবরীনা আরিফ। পরে গত রোববার তাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গতকাল সোমবার সাবরীনাকে রিমান্ডে নেওয়া হয়।
বার্তাবাজার/এসজে