তিতাসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ(মেরি)।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়া। প্রেস ব্রিফিং করেন কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভাইস প্রিন্সিপাল মোঃ মোবারক হোসেন।

তিনি জানান, বর্তমানে সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষনা করেছিলেন নির্বাচনে বিজয়ী হলে আগামী ৫ বছরে ১ কোটি ২৮লাখ কর্মসংস্থান সৃজনের পরিকল্পনা আমাদের আছে এবং প্রতি উপজেলা হতে গড়ে ১০০০ জন যুবক ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।

প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নিরাপত্তা, সুশৃঙ্খল,নিয়মিত দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।এবং প্রবাসে গমনেচ্ছুকদের সচেতনতার জন্য নির্দেশনামূলক বলা হয়, সরাসরি সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন টাকা –পয়সা সব লেন দেন বৈধ রসিদের মাধ্যমে করবেন।

যাবার আগে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্র, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন সকল কাগজ পত্র ভালভাবে যাচাই করবেন। বিদেশে থাকা বৈধভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন।বিদেশ গমনের পূর্বে সকল কাগজপত্র এক সেট ফটোকপি করে নিজের কাছে এবং এক সেট পরিবারের কাছে রেখে যাবেন।

তিনি আরো জানান, নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসে এসে চাকুরী এবং কাজের জায়গায় নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হবেন।উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুরনবী, ফারুক মিয়া সরকার, ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ, মোঃ সামসুল হক সরকার, মোঃ মজিবুর রহমানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তিতাস উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর