ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক না পড়ায় অর্থদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পড়ার জন্য ১১ জনকে ৯৫০ টাকা ও হাইওয়ে আইনে এক মাংস ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ঈশ্বরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড আরোপ করেন।
বার্তাবাজার/এমকে