গাইবান্ধায় নদনদীগুলোতে দ্বিতীয় দফায় আবারও পানি বাড়তে শুরু করেছে। ফলে চরের নিম্নাঞ্চলগুলোতে নতুন করে পানি প্রবেশ করে জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার অন্তত ৩৪টি ইউনিয়নের ৮০টি গ্রামের ২ লাক্ষ মানুষ পানি বন্দি হয়েছে।
গাইবান্ধা সদর সহ ফুলছড়ি সুন্দরগঞ্জ ও সাঘাটার বাধ হুমকির রয়েছে। বাঁধে ও বিভিন্ন স্কুল ঘরে আশ্রয় নেয়া লোকজন বাড়িতে ফিরতে শুরু করলেও নতুন করে পানি বাড়ায় আবারও নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন তারা। এ পর্যন্ত ৩২০মেট্রিক টন চাল ওনগদ ১৫ লাক্ষ, শিশু খাদ্য চার লাক্ষ, গোখাদ্য দুই লাক্ষ এবং ১৮ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে জানান গাইবান্ধা জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলি।
বার্তাবাজার/এমকে