যমুনা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সংবাদ কর্মী ও উপদেষ্টারা।
জরুরি সংক্ষিপ্ত মিটিংএ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সংবাদ কর্মী ও উপদেষ্টারা।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) নুরুল ইসলাম বাবুল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বার্তাবাজার/এমকে