কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা হতে অজ্ঞাতনামা যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (মঙ্গলবার) ভোর বেলায় উপজেলার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতবর্তী এলাকায় স্থানীয় লোকজন পরিত্যাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবকের লাশ দেখে টেকনাফ মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করে।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। পরিচয় সনাক্তের পর হত্যার মূল কারণ উদঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এমকে