ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরের সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, ওই গ্রামের সাহেদ শেখের পুত্র রাফি (৫) ও জহির মোল্লার পুত্র তারিক (৫)।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, সোমবার বিকালে রাফি ও তারিক খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে একটি ডোবার পাশে তাদের সেন্ডেল দেখে ওই ডোবার ভিতর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ দিকে তাদের লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর