মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে সালমান আলী (২৭) নামের এক দন্ত চিকিৎসক আত্মহত্যা করেছেন। চিকিৎসক সালমান উপজেলার দারিয়াপুর গ্রামের সাদ আলীর ছেলে। সে পেশায় একজন দন্ত চিকিৎসক।
সোমবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে সালমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ।
স্থানীয়রা বার্তা বাজার কে জানান গত দু’মাস আগে সালমানের স্ত্রী তালাক নিয়ে বাবার বাড়িতে চলে যায়। এ নিয়ে সে অভিমানে নিজ ঘরের আড়ার সাথে টাওজারের ফিতা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মুজিবনগর থানা পুুলিশ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস