কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। উদ্বোধন শেষে এমপি ইউসুফ হারুনের ব্যাক্তিগত উদ্যোগে ৯টি অক্সিজেন সিলিন্ডার, ৫ হাজার পিস প্যারাসিটামল ও ৫ হাজার পিস ভিটামিন ‘সি’ ট্যাবলেট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা প্রমুখ।
এ সময় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক ১০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিটের পাশাপাশি ৯টি অক্সিজেন সিলিন্ডার, ৫ হাজার পিস প্যারাসিটামল ও ৫ হাজার পিস ভিটামিন ‘সি’ ট্যাবলেট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন বলেন, করোনায় যারা আক্রান্ত হন, তাদের বেশির ভাগই শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। তবে মুরাদনগর হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ ইউনিট চালু হওয়ায় এখন তা থেকে রক্ষা পাবেন রোগীরা।
বার্তা বাজার / ডি.এস