বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উত্তরা ১১নং সেক্টর পার্ক চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তারসহ উত্তরাস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছেন যুবমহিলা লীগ। তারই ধারাবাহিকতায় আজ ৫১ নং ওয়ার্ডে ১১নং সেক্টরের মাঠে সেক্টর কল্যান সমিতির সভাপতি মঈন উদ্দিন, সাধারন সম্পাদক শরিফ আহমেদ(৫১ কাউন্সিলর), মহিলা সম্পাদিকা লুনা এবং সিরাজ উদ্দিনের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়।

৫১নং ওয়ার্ড যুব মহিলালীগের সভাপতি মিস আবেদা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, যুবমহিলা লীগের ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুতফা, ৩৯,৪০,৪১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নিলুফার ইয়াসমিন ইতি, ঢাকা উত্তরের সহসভাপতি শিমুনূর, পশ্চিম থানার সভাপতি শিল্পী, রেখা, লুবনা, পপি লাকি প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর