শাহেদকে ধরতে শ্রীমঙ্গলে অভিযান চলছে

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় সাহেদকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ এলাকায় শতাধিক রিসোর্ট আছে। সেখানে কোথাও লুকিয়ে থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে দুপুরের পর থেকে অভিযান চলছে।

এর আগে আজ সন্ধ্যায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।

এদিকে গতকাল (রোববার) ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতোমধ্যে র‌্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে।

তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। শাহেদ যেকোনো সময় গ্রেফতার হতে পারে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর