দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ। অবশেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।
এর আগে শাহেদের ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, শাহেদকে গ্রেফতারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে রোববার ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতোমধ্যে র্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। শাহেদ যেকোনো সময় গ্রেফতার হতে পারে।
কেএস/বার্তাবাজার