বাগেরহাটে করোনায় শ্রমিক লীগ নেতার মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় করোনায় আক্রান্ত হয়ে কাশেম খলিফা (৫৫) নামের সাবেক এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার সময় রায়েন্দা বাজারস্থ নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত কাশেম খলিফা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত ৭ জুলাই উপজেলা সদর রায়েন্দা বাজারের মোঃ রহিম খলিফার ছেলে মোঃ কাশেম খলিফা (৫৫) এর জ্বর ও সর্দি-কাশি নিয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় কর্তব্যরত ডাক্তার তার নমুনা সংগ্রহ করে খুলনার পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে রবিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিল। সোমবার দুপুরের পর থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে সন্ধ্যা পৌনে ৬ টায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, কাশেম খলিফা আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপরেও যারা তার সংস্পর্শে এসেছেন তাদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, করোনা উপলক্ষ্যে শরণখোলা গঠিত হওয়া সেচ্ছাসেক কমিটি লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছে। রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি তার গ্রামের বাড়িতে লাশ দাফন দেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর