ঘাটাইলে বজ্রপাতে মাদ্রাসাছাত্রী নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে কারেন্ট জালে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শান্তা (১৭) নামে একজন মাদ্রসাছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। আহতরা হলেন আব্দুল আলীমের ছেলে রাসেল (১৪) ও ফরহাদ মল্লিকের মেয়ে ফরিদা আক্তার (১৯)। তাদেরকে মুমুর্ষ অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে ফাজিল মাদ্রসার ২য় বর্ষের ছাত্রী মোঃ আব্দুর রাজ্জাকের মেয়ে শান্তা (১৭), আব্দুল আলীমের ছেলে রাসেল (১৪)বৃষ্টির সময় ভেলায় চড়ে কারেন্ট জালে মাছ শিকার করছিলেন। এ দৃশ্য ফরহাদ মল্লিকের মেয়ে গৃহবধু ফরিদা আক্তার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে ঘটনাস্থলে শান্তা নিহত হয়। আহত হয় ফরিদা আক্তার ও রাসেল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর