স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের যাত্রা শুরু

বিশ্বমানের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মার্কেট রিসার্চ সেবা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড। রোববার (১২ জুলাই) ডি ও এইচ এস এ অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

করোনা পরিস্থিতির কারনে বিরাজমান অর্থনৈতিক স্থবিরতার মাঝে এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টারা এই সাহসী পদক্ষেপ নিয়েছেন ভবিষ্যৎ পরিস্থিতির ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে যে অচিরেই আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারব।

স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, “ বর্তমান পরিস্থিতিতে অন্যান্য ব্যবসায়িক খাতের ন্যায় ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মার্কেট রিসার্চ খাতের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন।তাই এই মুহূর্তে ব্যবসা প্রসারের চেয়ে আমাদের এই খাতের সাথে জড়িতদের টিকে থাকায় আমরা অবদান রাখতে চেষ্টা করব। আমরা দক্ষ এবং প্রতিভাবান তরুণদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে চাই। আমরা আশাবাদী অচিরেই কোভিড-১৯ এ ব্যাহত হওয়া জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হবে। ভবিষ্যৎ সুযোগের কথা ভেবেই এই কঠিন সময়েও আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমাদের যাত্রা শুরু করেছি।“

২৫ জন কর্মী নিয়ে বর্তমানে স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড যাত্রা শুরু করেছে। অচিরেই তারা লোকবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির দক্ষিন আমেরিকা এবং ইউরোপে আন্তর্জাতিক সহযোগি প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম ফারুক বলেন, “আমরা আমাদের এই খাতে একটি মানদণ্ড স্থাপন করতে চাই। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ক্লায়েন্টদের আস্থা অর্জন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমাদের দক্ষ কর্মীবৃন্দ তাদের কাজের মাধ্যমে প্রতিষ্ঠানকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।“

স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড বিশ্বমানের লজিস্টিক্স দ্বারা সজ্জিত যার মাধ্যমে যে কোন মাপের ইভেন্ট ব্যাবস্থাপনা, ভিডিও প্রোডাকশন, ইন্টেরিয়র ডেকোরেশন, মার্কেট রিসার্চ এবং পরামর্শক সেবা প্রদান করতে তারা সক্ষম। পেশাদার এবং দক্ষ কর্মীদের দ্বারা এই সকল খাতের সেরা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেড এগিয়ে যাবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর