আজ (১৩ জুলাই) না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।
এদিন বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে সীমিত পরিসরে তার জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ জুলাই) বিকেলে যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, চীনের তিন হাসপাতালের বিশেষজ্ঞ টিম, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ টিম এবং এভারকেয়ার হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ টিমের প্রাণান্ত চেষ্টার পরও আমরা বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যানকে বাঁচাতে পারলাম না। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ড. মোহাম্মদ আলমগীর বলেন, মরহুমের নামাজে জানাজা অত্যন্ত সীমিত পরিসরে যমুনা ফিউচার পার্কের সামনে আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
কেএস/বার্তাবাজার