ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড। ইতোমধ্যে এই ওয়ার্ডের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শতকারা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
আর যে মানুষটির একাগ্রতা, উন্নয়ন করার প্রতি নিরবচ্ছিন্ন মনোযোগ এবং একনিষ্ঠতার ফলে এই কাজ সম্ভব হয়েছে, তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী মাস্টার।
তাঁর একাগ্রতার ফসল নিজ ওয়ার্ডের চারাবাগ, কুমকুমারী ও বাসাইদ এলাকার বিভিন্ন আরসিসি ঢালাই রাস্তা এবং সাথে ড্রেণেজ ব্যবস্থা যা দেখে এই ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে তুলনা করা যেতে পারে।
সরেজমিন সম্পন্ন হওয়া এসব রাস্তা ও ড্রেণ পরিদর্শনে গেলে স্থানীয়দের কাছ থেকেও জানা যায় হোসেন আলী মাস্টারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে।
এব্যাপারে স্থানীয় দোসাইদ স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মোঃ জহিরউদ্দিন জানান, হোসেন আলী মাস্টারের মাধ্যমে আমাদের ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এই যে চারাবাগ মধ্যপাড়ায় ড্রেণের কাজ চলছে, এরকম পুরা ওয়ার্ডের প্রায় রাস্তাই আরসিসি ঢালাই করা এবং পানি নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেণেজ ব্যবস্থা। এখন অবস্থা এমন যে ৪নং ওয়ার্ডের জনসাধারণ ঘর থেকে বের হলেই পাকায় পা দিতে পারে। চারাবাগ, কুমকুমারি ও বাসাইদ এলাকায় কোনো কাঁচা রাস্তায় নেই বললেই চলে এখন। আর এলাকাবাসী বিদ্যুৎ আগেই পেয়েছে, এখন পানির সুব্যবস্থা এবং ড্রেণেজ সিস্টেম থাকায় খুব ভালো আছে। আর এর জন্য সম্পূর্ণ অবদান ইউপি সদস্য হোসেন আলী মাস্টারের।
এব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাস্টার জানান, আমার ওয়ার্ডের প্রায় শতকরা ৮০ ভাগ রাস্তা আরসিসি ঢালাই করেছি, কালভার্ট নির্মাণ করেছি, পাশাপাশি ড্রেণেজ ব্যবস্থাও রেখেছি। এজন্য এখন আর জলাবদ্ধতার আশংকা নেই আমার ওয়ার্ডে। আমাদের ৪নং ওয়ার্ডকে স্বপ্নের ওয়ার্ডে পরিণত করতে নিরলস কাজ করে চলেছি। ইনশা আল্লাহ বাংলাদেশের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ ওয়ার্ড হিসেবে পরিণত করতে আমার সাধ্য অনুযায়ী করে যাবো।
তিনি আরও জানান, বিভিন্ন মানবিক কর্মকান্ডও করে চলেছি। আমার ওয়ার্ডে বসবাসরত সকল প্রতিবন্ধী, বয়স্ক ও বৃদ্ধরা নিয়মিত ভাতা পাচ্ছেন। এছাড়া করোনা পরিস্থিতির শুরু থেকে এখনও পর্যন্ত আমার ওয়ার্ডের কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী মাস্টারকে আগামী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলে সমগ্র ইউনিয়নের মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করে যেতে পারবেন বলে জানান এলাকাবাসী।
বার্তাবাজার/এমকে