করোনার ভয়কে জয় করে উত্তাল মেঘনা নদীর কবল থেকে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে রক্ষায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অব্যাহত রয়েছে।
সোমবার দুপুরে কমলনগর উপজেলা পাটোয়ারীর হাট বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ।
এসময় বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রায় ৭ লাখ মানুষ রয়েছে মহাসংকটে। তাই এ সংকট মোকাবেলায় অবিলম্বে এ অ লে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
এর আগে মেঘনার হাত থেকে ভাঙ্গন প্রতিরোধে বাঁধের দাবীতে দ্বীর্ঘদিন আন্দোলন করে আসছে সুপ্রিমকোটের আইনজীবী আব্দুস সাত্তার পলোয়ান। তরুন এই আইনজীবীর নেতৃত্বে হাজার হাজার মানুষ বাঁধের দাবীতে মেতে উঠে। তারই ফলপ্রসু হিসেবে মানববন্ধন বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এমকে