শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় (এএসআই) রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন অগ্রভূলোট বাজারে অভিযান চালালে অগ্রভূলোট গ্রামের মৃত ইমাম সরদার এর ছেলে একাধিক মামলার আসামী মফিজুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে এএসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক একাধিক মাদক মামলার আসামী মফিজুর রহমান এর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক মাদক ব্যবসায়ী মফিজুর রহমার এর বিরুদ্ধে পূর্বের মামলা সমূহ শার্শা থানার মামলা নাম্বার ১ তারিখ ২/২/১৯ ধারা ৩৬(১)এর ১৪(খ)/৩৬(১) এর ১০(ক) ৪৭ বোতল ফেন্সিডিল ১০ পিস ইয়াবা, শার্শা থানার মামলা নাম্বার ১৪ তারিখ ১৩/৬/১৯—১০০ গ্রাম গাঁজা,শার্শা থানার মামলা নাম্বার ১৩ তারিখ ১০/১২/১৮ — ১০৯০(এক হাজার নব্বই) পিস ইয়াবা ও বেনাপোল পোর্ট থানার মামলা নাম্বার ২ তারিখ ১/১/১৯ — ৬০০(ছয়শত) পিস ইয়াবার মামলা রয়েছে।

তিনি আরো বলেন, পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর