লালমনিরহাটে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাটে গতকাল রাত ১১টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এজন্য ব্যারেজ রক্ষার্থে ফ্লাড বাইপাসের উপর দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করতে তিস্তা পাড়ে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। অধিবাসীদের নিরাপদ স্থানে যেতে মাইকিং শুরু করেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে বন্যার পানি আকস্মিক ভাবে বেড়ে যাওয়ায় রাতে ঘুমন্ত অবস্থায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীতে বন্যার পানিতে ডুবে আলিফা আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার(১৩ জুলাই) সকালে গড্ডিমারী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।মৃত আলিফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়,রাতের আধারে বন্যার পানি বেড়ে গেলে সেই পানিতে পড়ে গিয়ে শিশু আলিফা আক্তারের মৃত্যু হয়।

শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, দ্বিতীয় দফার বন্যায় ১২০ মে.টন চাল ও দুই লক্ষ টাকা এখন পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। যা আজ থেকে বিতরণ শুরু হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর