চুয়াডাঙ্গায় নতুন করে গত ২৪ ঘন্টায় এক বিজিবি সদস্যসহ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০২ জনে।
সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও আলমডাঙ্গা উপজেলার ২ জন রয়েছেন। এরমধ্যে দামুড়হুদা দর্শনা কেরুপাড়ার ৫৯ বছর বয়সের একজন, আলমডাঙ্গা বাবুপাড়ার ৩৭ বছর বয়সের একজন, বগাদি গ্রামের ৫৭ বছর বয়সের একজন, সদর উপজেলার ত্রাণ ও দুর্যোগ অফিসের একজন অফিস সহকারী, আলুকদিয়া হাতিকাটা গ্রামের ৩০ বছর বয়সের একজন, বিজিবির এক হাবিলদার, পৌর এলাকার মসজিদপাড়ায় একজন নারীর, আরামপাড়ায় ৪৮ বছর বয়সের একজন ও হাজরাহাটি গ্রামের এক বৃদ্ধ রয়েছেন।
বার্তাবাজার/এমকে