মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় মোস্তাফিজুর রহমান(৭) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালের দিকে উপজেলার হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাস স্ট্যান্ডে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের কৃষক আবু মিয়ার ছেলে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে রাস্তা পারাপারের সময় শিশু মোস্তাফিজকে সিংগাইরগামী ইটভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-০৫০০৮৪) তাকে চাপা দেয় এবং সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হেমায়েতপুর জামাল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমকে