যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ৬৮ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোর জেলার ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ডঃ শিরিন নিগার জানান, যশোর জেলার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের নমুনাতে কোভিড—১৯ পজিটিভ পাওয়া গেছে।

তিনি আরো জানান,পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর