ময়ূর-২ লঞ্চের মালিক ৩ দিনের রিমান্ডে

বুড়িগঙ্গায় এমএল মর্নিং বার্ড ডুবিতে প্রাণহানির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম আসামি মোসাদ্দেক হানিফ ছোয়াদকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ৭ জুলাই সুপারভাইজার আব্দুস সালামকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৯ জুন সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জ থেকে আসা ছোট লঞ্চ মর্নি বার্ড। এই ঘটনায় ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে নৌ পুলিশ। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হোসেনসহ এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর