হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আব্দুর রউফ (২৪) নামে এক ছাত্রলীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার বাগাহাতা গ্রাম থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুর রউফ (২৫) উপজেলার বাগহাতা গ্রামের প্রবাসী আব্দুর রহমানের ছেলে।
বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন তিনি।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, শনিবার বিকেলে রউফ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রবিবার সকালে তার লাশ বাগাহাতা গ্রামে হাওড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
‘মৃতদেহে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,’ যোগ করেন ওসি।
বার্তাবাজার/কে.জে.পি