ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

করোনার নমুনা পরীক্ষায় প্রতারণা মামলায় জেকেজি’র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সকালে তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে, রোববার মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাবরিনাকে বহিষ্কার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর