ঝিনাইদহে নতুন করে আরও ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৫২ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৭ টি পজেটিভ।
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, কোটচাদপুর উপজেলায় ১ জন, মহেশপুর উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন। আক্রান্ত ৪৫২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০ জন।
বার্তাবাজার/এমকে