আদালতে নেয়া হচ্ছে ডা. সাবরিনাকে, ৪ দিনের রিমান্ড চাইল পুলিশ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফকে চারদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বেলা ১১ টা থেকে ১১টা ৩০ এর মধ্যে তাকে ৪ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে, গতকাল রোববার ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তেজগাঁও ডিসি কার্যালয়ে ডাকা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির বিষয়ে মুহূর্তেই নিজের বক্তব্য অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

এর আগে জেকেজি হাসপাতালের প্রধান নির্বাহী (সিইও) আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেছেন জেকেজির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর