বিশ্বে একদিনেই করোনা আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন। আর মারা গেছেন ৩ হাজার ৯৬৫ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১৮২ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৮০ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ১৩ হাজার ৯৯৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮২ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৭২ হাজার ১৫১ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৬১৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর