কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ৩৬ করোনা রোগী শনাক্ত, মোট ৯৭৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ২০৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৬ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্ত ৩৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২১, দৌলতপুর উপজেলার ৫, ভেড়ামারা উপজেলার ১, মিরপুর উপজেলার ২, কুমারখালী উপজেলার ৪, খোকসা উপজেলার ৩।

সদর উপজেলায় আক্রান্ত ২১ জনের ঠিকানা হাউজিং এ ব্লক ১ জন, আলফার মোড় ১ জন, থানাপাড়া ৪ জন, টালিপাড়া ১ জন, স্বস্তিপুর ১ জন, জটপাড়া ১ জন, হাউজিং ১ জন, আড়ুয়াপাড়া ২ জন, কুমারগাড়া ১ জন, চৌড়হাস ২ জন, ত্রিমোহনী ১ জন, লাহিনীপাড়া ১ জন, কালিশংকরপুর ২ জন, কুষ্টিয়া সদর ১ জন, রাজার হাট মোড় ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা আল্লারদরগা ১ জন, ডাচবাংলা ব্যাংক ১ জন, হোগলবাড়িয়া ১ জন, উপজেলা পরিষদ ১ জন, গরবাড়িয়া ১ জন।

মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা পোড়াদহ ও নওদা। খোকসা উপজেলার আক্রান্ত ৩ জনের ঠিকানা ওসমানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানিপুর। কুমারখালি উপজেলার আক্রান্ত ৪ জনের ঠিকানা সদকি, উপজেলা পরিষদ কোয়ার্টার, লক্ষীপুর, অগ্রণী ব্যাংক।

ভেড়ামারা উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা ঠাকুর দৌলতপুর। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৯৭৪ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৭০৬ জন পুরুষ ও ২৬৮ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১২০, ভেড়ামারা ৯৩, মিরপুর ৫৬, কুষ্টিয়া সদর ৫২৯, কুমারখালী ১৪১, খোকসা ৩৫।

সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৪৯৫ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৯ জন। যার মধ্যে ১৫ জন পুরুষ ৪ জন মহিলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর