যুক্তরাষ্ট্রে সামরিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ২১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে অন্তত ২১ নাবিক আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) সকালে ইউএসএস বনহোম রিচার্ড জাহাজে আগুন লাগার আগে বিস্ফোরণের কথা জানায় সান দিয়াগো দমকল বিভাগ। মুহূর্তেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এ সময় জাহাজটিতে দেড় শতাধিক নাবিক অবস্থান করছিলো। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর