প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজি হেলথের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সাথে জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল চৌধুরীর ব্যাংক হিসাব জব্দে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও তাদের হিসাবের বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়েছে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
একই সঙ্গে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান আলোচিত সাহেদ করিম ওরফে মো. সাহেদের মালিকানাধীন রিজেন্ট কে সি লিমিটেডের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য চেয়েছে এনবিআর।
রোববার (১২ জুলাই) এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সকল বাণিজ্যিক ব্যাংকে পৃথক চিঠি দেয়া হয়েছে বলে এনবিআরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয়ে ডাকা হয়েছিল দুপুরে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
বার্তা বাজার / ডি.এস