ঢামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

দেশে করোনায় মৃতের সংখ্যা ২৩’শ ছাড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা দু’জনের করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত একদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে বলে রোববার (১২ জুলাই) মর্গ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিল। বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ঢাকার রোজিনা আক্তার (৪৬) ও ময়মনসিংহের ইয়াসিন আলী (১২)। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৫২ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর