সাহেদ আত্মসম্পর্ন না করলে পুলিশই তাকে ধরবে: স্বরাষ্ট্রমন্ত্রী
করোনার রিপোর্ট নিয়ে জালিয়াতি করার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে এখনও গ্রেফতার করেতে পারেনি পুলিশ। নান গুঞ্জনের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মোহাম্মদ সাহেদ আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে ‘ধরে ফেলবে’।
রোব্বার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ছয় দিন ধরে লাপাত্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে ধরে ফেলবে।
সাহেদ এখন কোথায় আছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। সে কী ধরনের অন্যায় করেছে, আমাদের পুলিশ এবং র্যাব সেগুলো তদন্ত করছে। তদন্ত রিপোর্ট এলে আমি আপনাদের জানাতে পারব তার অন্যায়ের গভীরতাটা কতটুকু।’
বার্তাবাজার/এসজে