২৪ ঘন্টায় বিশ্বে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিওএইচও) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন শনাক্তের সর্বোচ্চ সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনিক প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। এর আগে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল ১০ জুলাই। ওই দিন বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৮ হাজার ১০২ জন।

মৃতের সংখ্যা প্রায় ৫ হাজারে স্থিতিশীল রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আফ্রিকায় ১৭ হাজার ৮৮৪, আমেরিকায় ১ লাখ ৪২ হাজার ৯৯২, পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে ১৫ হাজার ৩৬১, ইউরোপে ১৮ হাজার ৮০৪, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৩৩ হাজার ১৭৩ এবং পশ্চিম প্রশান্তীয় অঞ্চলে ২ হাজার ১৫৬ জন শনাক্ত হয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর