বাংলাদেশে ১২ জনকে বিএসএফের পুশ-ইন রুখে দিল বিজিবি

ভারতীয় ১২ নাগরিককে বিএসএফ কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর অপচেষ্টা রুখে গিয়েছে বিজিবি। শনিবার (১১ জুলাই) থেকে নারী-শিশুসহ ১২ জনের একটি দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকা পড়ে আছেন। এদের মধ্যে পাঁচজন শিশু, পাঁচজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।

এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এসএম মেহেদী হাসান জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা সদরের হাকর সীমান্তের ২০৩৯/১২-এস পিলার এলাকা দিয়ে এই ১২ জনকে বাংলাদেশে ঢোকানো চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল তাদের বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেয়।

তিনি আরও জানান, ওইদিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেও কোনো সমাধান না আসায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।শনিবার পতাকা বৈঠকে আমরা বলেছি তারা ভারতের অংশ থেকে ঢুকেছে এবং তাদের কাছে বাংলাদেশি কোনো পরিচয়পত্র নেই। যেহেতু ভারতের অংশ থেকে এসেছে, সেহেতু ধরেই নেওয়া যায় এরা ভারতের লোক। “

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির কসবার কোম্পানি কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক প্রবেশ কুমার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর