নওগাঁয় নামাজরত স্ত্রীকে ছুরি মেরে হত্যা

নওগাঁর রাণীনগরে পারিবারিক দন্ধের জেরে সামছুন্নাহার (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তার স্বামী। আজ (রোববার) বিকাল ৫টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল কলহ। এরই জেরে রোববার বিকালে আছরের নামাজ পড়ার সময় সামছুন্নাহারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় সামছুর নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর