বরগুনায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। হোটেল কক্ষে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, তাঁর দুই সহযোগী আক্কাস শরীফ ও মহসিন।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার তাজবিন হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তাজবিন হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার দুই সহযোগী আক্কাস শরীফ ও মহসিনকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।
বার্তা বাজার / ডি.এস