সাংসদ আতাউর রহমানের রোগমুক্তি কামনায় ঘাটাইলে দোয়া মাহফিল

টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আতাউর রহমান খানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ঘাটাইল উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়া মারকাজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে ওয়াহেদ আলী সরকারের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মওলানা আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, শেখ মোঃ আবির, ঘাটাইল উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মোঃ রাসেল সরকার প্রমূখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সাংসদ আতাউর রহমান খান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর