মহামারী করোনা নিয়ে বিপদে আছেন বিশ্বের প্রতিটা দেশই। এর ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে অনেক দেশ। তার মধ্যে আছে লন্ডনের ইমপেরিয়াল কলেজের একদল গবেষক। তাদেরকে নেতৃত্ব দেওয়া প্রফেসর রবিন শ্যাটক বলেছেন, সেপ্টেম্বরে করোনার টিকা আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
অপরদিকে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান সারাহ গিলবার্ট জানিয়েছেন, স্বল্প সংক্রমণ হার তার দলের অগ্রগতিকে ধরে রেখেছে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবকদেরকে ভাইরাসে সংক্রমিত হতে হবে। তারপর তার ওপর পরীক্ষা হবে তাকে এই টিকা সুরক্ষা দিতে পারে কিনা। যদি আক্রান্ত ব্যক্তি থেকে তাদের সংক্রমিত হওয়ার সুযোগ কম হয় তাহলে এই টিকার কার্যকারিতা প্রদর্শনে বেশি সময় প্রয়োজন হবে।
উল্লেখ্য, বিশ্বে বিজ্ঞানীদের প্রায় ২০০ গ্রুপ টিকা নিয়ে কাজ করছে। তার মধ্যে ১৮টির ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। বেশির ভাগ বিশেষজ্ঞ মনে করেন, আন্তর্জাতিক বিপুল উদ্যোগ একটি কার্যকর টিকা নিয়ে আসবে। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত তা চলে আসবে বলে তারা বিশ্বাস করেন। তা সত্ত্বেও এ বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। সূত্র- বিবিসি।
বার্তাবাজার/এসজে