স্বাস্থ্য ডিজিকে কারণ দর্শানোর নোটিশ

করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ধরা পড়ায় সিলগালা করে দেওয়া হয় রাজধানীর রিজেন্ট হাসপাতাল। করোনার নমুনা পরীক্ষায় রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের। এমন পরিস্থিতে রিজেন্টের সঙ্গে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতর কর্মকর্তা বলতে কী বোঝানো হয়েছে এবং রিজেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আগে কী কী বিষয় বিবেচনায় নেয়া হয়েছিল তা জানাতে বলা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর